জুড়ীতে উপনির্বাচন গুলশান আরা জয়ী

মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গুলশান আরা মিলি জয়ী হয়েছেন। আজ রোববার এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

আজ রাত আটটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শহিদুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। বেসরকারি ফলাফলে দেখা যায়, গুলশান আরা মিলি পেয়েছেন ২২ হাজার ৪৫৫ ভোট, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী বদরুল হোসেন পেয়েছেন ১১ হাজার ৭৬৩ ভোট। এ ছাড়া বিএনপির উপজেলা কমিটির সদস্য গিয়াস উদ্দিন পেয়েছেন ১১ হাজার ৫৭৬ ভোট।