জুয়া খেলার দায়ে কারাদণ্ড

জুয়া খেলার দায়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা রতনপুর গ্রামের ১০ জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল আলম গত বুধবার রাতে তাঁদের এ দণ্ড দেন। দণ্ড পাওয়া ১০ জন হলেন: বাবু মিয়া, আসমান আলী, সাইফুল ইসলাম, মো. লালু মিয়া, রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, ফয়সাল হোসেন, শহিদুর ইসলাম, বক্স মিয়া ও আজাহার আলী।