জুয়েলারি মেলা

চট্টগ্রাম ক্লাব লিমিটেডের টেনিস কমপ্লেক্সে গতকাল থেকে শুরু হয়েছে ডায়মন্ড জুয়েলারি মেলা ‘ঈদ আনন্দে মেতে উঠুন ফিওর ডায়মন্ডের সাজে’। ডিজাইনার ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি প্রতিষ্ঠান ‘ফিওর’ এ মেলার আয়োজক। ঈদ উপলক্ষে মেলায় গয়নার ওপরে থাকছে ২৮ শতাংশ ছাড়। ৩ আগস্ট পর্যন্ত এ মেলা চলবে। বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা খোলা থাকবে। বিজ্ঞপ্তি।