জেলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ শীর্ষে

রাজশাহী শিক্ষা বোর্ডের চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফলে জেলার মধ্যে সিরাজগঞ্জ সরকারি কলেজ প্রথম স্থান অধিকার করেছে।

সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ মনোয়ার হোসেন বলেন, এবার এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। মোট ৬৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। বিগত বছরগুলোর মধ্যে এবারই সর্বাধিকসংখ্যক শিক্ষার্থী এ কলেজ থেকে জিপিএ-৫ পেয়েছেন। পাসের হার ৯৭ দশমিক ০৯। শিক্ষক ও শিক্ষার্থীদের ক্লাসের উপস্থিতি নিশ্চিত করায় এই ফল অর্জিত হয়েছে।