পটুয়াখালীর গলাচিপা উপজেলাকে জেলা ঘোষণার দাবিতে আজ বুধবার মানববন্ধনের আয়োজন করা হয়েছে। সর্বদলীয় জেলা বাস্তবায়ন কমিটির আহ্বানে আজ বেলা ১১টায় গলাচিপা উপজেলা শহরের সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে থেকে ফেরিঘাট পর্যন্ত তিন কিলোমিটার সড়কে এ কর্মসূচি হবে। একই দাবিতে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় সংবাদ সম্মেলন করে উপজেলা আওয়ামী লীগ।