জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ আগামী বুধবার অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার বিভাগের আয়োজনে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। খবর বাসস।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে নয়টায় ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের এবং বেলা সাড়ে ১১টায় রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।
এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ পড়িয়েছেন।