জেলেদের জালে আটকা, ডলফিন পিটিয়ে হত্যা

বাগেরহাট শহরসংলগ্ন দড়াটানা নদীতে জেলেরা একটি ডলফিনকে (শুশুক) পিটিয়ে মেরেছেন। মঙ্গলবার ভোরে জালে আটকে পড়ার পর জেলেরা ডলফিনটিকে শহর রক্ষা বাঁধের ডাকবাংলো ঘাট এলাকার চরে এনে জাল থেকে ছাড়িয়ে মেরে ফেলে রেখে যান।