জেলেদের সহায়তা

জাটকা সংরক্ষণ কর্মসূচির কারণে বেকার হয়ে পড়া লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫০০ জেলেকে সহায়তা দেওয়া হয়েছে। গতকাল চর বংশী ইউনিয়ন পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে জেলেদের মাছ ধরার জাল ও জালের রশি বিতরণ করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন এসব উপকরণ বিতরণ করেন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা আলেকুজ্জামান ও ইউএনও শারমিন আলম উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, প্রতিজনকে ১৪ কেজি জাল ও ১৪ কেজি রশি দেওয়া হয়েছে। রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি|