সদ্যপ্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য জোহরা তাজউদ্দীন স্মরণে মিলাদ মাহফিল আজ ২৪ ডিসেম্বর বাদ মাগরিব ঢাকার বনানী ডিওএইচএস কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের স্ত্রী জোহরা তাজউদ্দীন ২০ ডিসেম্বর ৮১ বছর বয়সে ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি।