পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মশতবর্ষে বাংলাদেশের নারায়ণগঞ্জের বারদীতে জ্যোতি বসুর পৈতৃক বাড়ির সামনে একটি আবক্ষ মূর্তি স্থাপনের উদ্যোগ নিয়েছে কলকাতার সাংস্কৃতিক সংগঠন মাস্তুল। মাস্তুলের পক্ষ থেকে এ লক্ষ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছেন সংগঠনটির সভাপতি ও লোকসভার সাবেক স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়।