গাজীপুরে নাশকতা মামলার ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মিঠু শেখকে কালীগঞ্জ থানায় বদলি করা হয়েছে।
হয়রানির শিকার একাধিক ব্যক্তি জানান, হরতাল-অবরোধে জয়দেবপুর থানায় এ পর্যন্ত ১৪-১৫টি মামলা হয়েছে। ওই সব মামলায় আসামি করার ভয়ভীতি দেখিয়ে এসআই মিঠু একাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন।
এ ব্যাপারে গতকাল রোববার প্রথম আলোয় ‘নাশকতার মামলা নিয়ে পুলিশের বাণিজ্য’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। খবরটি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। পুলিশ সুপার এসআই মিঠুকে জেলার কালীগঞ্জ থানায় বদলি করেন।