জয়পুরহাট সদর উপজেলা জামালপুর ইউনিয়নের পুরোনো বাজার এলাকায় একটি বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। তবে পুলিশের দাবি এটা চুরি।গৃহকর্তার চাচাতো ভাই আইনজীবী শামীম আহম্মেদ জানান, রাত সাড়ে ১২টার দিকে ১৫-২০ জন ডাকাত বাড়ির নিচতলার জানালার সিক ভেঙে বাড়িতে প্রবেশ করে। সিঁড়ি বয়ে দোতলার কক্ষে উঠে গৃহকর্তা রাব্বির স্ত্রী ফারজিনা বেগম ও রাব্বির ছোট বোন শবনম মোস্তারীর হাত বেঁধে একটি কক্ষে আটকে রাখে। ডাকাতেরা বাড়ির কক্ষের আলমারির সিন্দুক ভেঙে স্থানীয় মাদ্রাসার লিল্লাহ ফান্ডের এবং নিজের রাখা নগদ তিন লাখ টাকা, ২৫-৩০ ভরি স্বর্ণালঙ্কার, বড় ট্রাঙ্কে রক্ষিত চার-পাঁচ মণ কাঁসার থালাবাসন কলস, জাগ ও জমিজমার কাগজপত্র নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হেনা মোস্তফা কামাল দাবি করেন, বিষয়টি চুরির ও রহস্যজনক।