ঝালকাঠি জেলা বিএনপির কমিটি

সম্মেলনের প্রায় তিন বছর পর ঝালকাঠি জেলা বিএনপির কার্যকরী কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় বিএনপি। ১৫১ সদস্যের এই কমিটিতে মুহাম্মদ শাহজাহান ওমরকে সভাপতি ও মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটি অনুমোদন দেন।