ঝিনাইদহে অস্ত্রসহ সাতজন গ্রেপ্তার

ঝিনাইদহে পৃথক অভিযানে অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন শাজাহান সরদার, আমির হোসেন, শফি উদ্দিন, জমসেদ আলী, আতিয়ার রহমান, মনজেল আলী ও মিজানুর রহমান। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ জানান, গত সোমবার দুপুরে জেলার শৈলকুপা শহর থেকে শফি উদ্দিন ও জমসেদ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশপুরের বাথানগাছী গ্রামে শাজাহান সরদারের বাড়ি থেকে একটি কাটা বন্দুক, একটি পিস্তল, বন্দুক ও রাইফেলের ১১টি গুলি এবং ৫০০ গ্রাম গানপাউডারসহ তাঁকে ও আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়।