মানিকগঞ্জের ঘিওর উপজেলার ছোট বৈন্যা গ্রামে ঝড়ের কবলে পড়ে গতকাল শনিবার আবদুল আওয়াল (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে জেলার বিভিন্ন স্থানে ঝড় ও পরে শিলাবৃষ্টি হয়। বিকেল সাড়ে চারটার দিকে ঝড়ের সময় আওয়াল নিজ গ্রামের এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন। এ সময় চৌচালা একটি টিনের ঘর পড়ে যায়। ওই ঘরের নিচে চাপা পড়ে আওয়াল মারা যান। ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মানিকগঞ্জ প্রতিনিধি