টঙ্গীতে মুদি দোকান ভস্মীভূত

টঙ্গীর বউবাজারে গতকাল বৃহস্পতিবার আগুন লেগে একটি মুদি দোকান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয় বলে দোকানের মালিক দাবি করেন।