এক নজরে

টাকা ছিনতাই

সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে চার লাখ টাকা ছিনিয়ে নিয়ে  পালানোর সময় একজনকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। রংপুর শহরের কাচারী বাজার এলাকার শাখায় গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম ইউনুস আলী (৩০)। তিনি বাগেরহাট জেলার বাসিন্দা এবং বর্তমানে ঢাকার সূত্রাপুর এলাকায় থাকেন।