সই জাল করে ব্যাংক থেকে ১৩ লাখ ৬০ হাজার টাকা নিয়ে পালিয়েছেন আরডিআরএস বাংলাদেশ নামে একটি বেসরকারি সংস্থার পঞ্চগড় সদর শাখার ব্যবস্থাপক নাজমুল হক সরকার। পুলিশ জানায়, নাজমুল হক ৯ ও ১০ ডিসেম্বর সোনালী ব্যাংকের পঞ্চগড় শাখা থেকে ১৪টি চেকের মাধ্যমে ওই টাকা তুলে প্রতিষ্ঠানের মোটরসাইকেলসহ পালিয়েছেন। তাঁর ও এলাকা ব্যবস্থাপক গৌছল আজমের নামে একটি যৌথ হিসাব নম্বর থেকে গৌছল আজমের সই জাল করে নাজমুল এ কাজ করেন। এ ব্যাপারে কর্মসূচি ব্যবস্থাপক আবুল কালাম আজাদ ১৩ ডিসেম্বর পঞ্চগড় থানায় মামলা করেছেন। থানার ওসি হুমায়ুন কবীর জানান, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। l পঞ্চগড় প্রতিনিধি