টাকা বহনে পুলিশের সহায়তা নেওয়া যাবে

টাকা বহনের সময় পুলিশের সহায়তা নেওয়ার অনুরোধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করা হয়েছে।
ডিএমপির কমিশনার বেনজীর আহমেদের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে বেচাকেনা, ব্যবসা-বাণিজ্য, লেনদেন ও টাকা স্থানান্তর বৃদ্ধি পায়। কোনো ব্যক্তি, ব্যাংক বা প্রতিষ্ঠান অর্থ স্থানান্তরের সময় পুলিশের সহায়তা চাইলে তা দেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্ট থানা বা পুলিশ নিয়ন্ত্রণকক্ষে (কন্ট্রোল রুম) যোগাযোগ করতে বলা হয়েছে।
পুলিশ নিয়ন্ত্রণকক্ষের ফোন নম্বর ৯৫৫৯৯৩৩, ৯৫৫১১৮৮, ৯৫১৪৪০০, ০১৭১৩-৩৯৮৩১১, ৯৯৯-২২২২ ও ২২২৩ (ডিএমপি)।