
টাঙ্গাইলের মধুপুর বন এলাকায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলট উইং কমান্ডার আরিফ আহমেদ নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রেজা-উল করিম শাম্মী প্রথম আলোকে বলেন, বিমানবাহিনীর এফ-৭ বিজি মডেলের প্রশিক্ষণ বিমানটি আজ বেলা আড়াইটার দিকে উড্ডয়ন করে। এতে পাইলট আরিফ আহমেদ একাই ছিলেন। বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিমানটি থেকে বের হলেও তিনি বাঁচতে পারেননি। ঘটনাস্থলেই আরিফ আহমেদ প্রাণ হারান।
তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।