টাটকা টকটকে টমেটো

সিলেটের সদর উপজেলার বিভিন্ন গ্রামে এবার টমেটোর বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি ন্যায্য দাম পাওয়ায় সন্তুষ্ট চাষিরা। এবার গত বছরের তুলনায় শীতের এই সবজির আবাদও বেড়েছে। আকার ও মানভেদে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। ছবিগুলো সিলেট সদরের বাদাঘাট রাজারগাঁও থেকে তোলা।

চলে এসেছে খেত থেকে টমেটো তোলার মৌসুম। চাষিরা ঝুড়ি নিয়ে খেতে যাচ্ছেন।
চলে এসেছে খেত থেকে টমেটো তোলার মৌসুম। চাষিরা ঝুড়ি নিয়ে খেতে যাচ্ছেন।
খেত থেকে কাঁচাপাকা টাটকা টমেটো তুলে ঝুড়িতে করে নিয়ে ফিরছেন তাঁরা।
টমেটোগুলো এক জায়গায় জড়ো করা হচ্ছে।
টমেটো তোলার কাজে নিয়োজিত চাষি পরিবারের সবাই।
ঝুড়ির টমেটো স্তূপ করে রাখা হচ্ছে।
স্তূপ করে রাখা টাটকা টমেটো।
খেতের পাশেই স্তূপ করে রাখা টমেটো বাছাই করছেন এক তরুণ চাষি।
স্তূপে বসে আকার ও মানভেদে টমেটো ভাগ করছেন এক চাষি।