ঘোষিত তফসিল অনুযায়ী গত মঙ্গলবার ছিল মনিরামপুরে প্রতীক বরাদ্দের দিন। কিন্তু গোল বাধে প্রতীক নিয়ে। তিনজন মেয়র পদপ্রার্থীরই পছন্দের প্রতীক ছিল আনারস। অবশেষে রিটার্নিং কর্মকর্তা লটারির আশ্রয় নেন। এতে আনারস ভাগ্যে জোটে প্রার্থী আবদুল মজিদ গাজীর। অন্য দুজন যথাক্রমে আমজাদ হোসেন পান দোয়াত-কলম এবং শহীদ ইকবাল হোসেন পান দেয়াল ঘড়ি।