টিঅ্যান্ডটির কর্মচারীদের মানববন্ধন

বিটিসিএলের (সাবেক টিঅ্যান্ডটি) কর্মচারীরা সিবিএর সঙ্গে চুক্তি, সরকারের ঘোষণা অনুযায়ী পাঁচটি কোম্পানির একত্রীকরণসহ নানা দাবিতে গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন মানববন্ধন করেছে।মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি বিশ্বরঞ্জন চক্রবর্তী, সহসভাপতি পরিতোষ চৌধুরী, সাধারণ সম্পাদক অজয় কুমার চৌধুরী, কার্যকরী সভাপতি আবদুল মজিদ, আবদুল লতিফ প্রমুখ।