জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের এক নেতার হাতে সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনের মাস্টার মজিবর রহমান লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।পুলিশ ও রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান গতকাল দুপুর ১২টার দিকে স্টেশনে গিয়ে স্টেশনমাস্টার মজিবরের কাছে আন্তনগর অগ্নিবীণা ও যমুনা ট্রেনের টিকিট চান। স্টেশনমাস্টার তাঁর চাহিদামতো টিকিট দিতে না পারায় মান্নান তাঁকে গালিগালাজ করেন ও হুমকি দেন।