নরসিংদীর রায়পুরায় উদ্ধার হওয়া ৭০টি টেঁটা গতকাল মঙ্গলবার ইউএনওর কার্যালয় মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত রোববার ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ওই টেঁটাগুলো উদ্ধার করেন৷
ইউএনওর কার্যালয় সূত্র জানায়, গত রোববার উপজেলার বাঁশগাড়ি এলাকায় টেঁটা সংঘর্ষের প্রস্তুতির কথা শুনে ইউএনও আবদুল মতিনের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। ওই সময় বাঁশগাড়ি এলাকার সেলিম মিয়া ও আলীনগর এলাকার জামাল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ওই টেঁটাগুলো উদ্ধার করা হয়। পরে তাঁদের দুজনকে আদালতের মাধ্যমে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ওই টেঁটাগুলো গতকাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।