কক্সবাজারের টেকনাফ উপজেলার নয়াপাড়া রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে গতকাল বৃহস্পতিবার তিনটি অস্ত্রসহ রোহিঙ্গা শরণার্থী নূর আয়েশাকে (২০) আটক করেছেন আনসার সদস্যরা। তাঁর ঘর তল্লাশি করে অস্ত্র ছাড়াও ১৯টি তাজা গুলি ও তীর দিয়ে ছুড়ে মারার ৫৭টি লোহার রিং জব্দ করা হয়।আয়েশা ওই শিবিরের বি ব্লকের ১০১২ নম্বর শেডের ৫ নম্বর কক্ষের বাসিন্দা। ১৯৯১ সালে তিনি নাফ নদ অতিক্রম করে টেকনাফে আশ্রয় নেন।ঘটনার সত্যতা নিশ্চিত করে নয়াপাড়া শরণার্থী শিবিরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে আনসার সদস্যরা নূর আয়েশার ঘরে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর স্বামী শাহীনসহ ১০-১২ রোহিঙ্গা আত্মগোপন করে। এই শিবিরে বর্তমানে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা শরণার্থী রয়েছে।