কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের মেৌলভীপাড়া এলাকায় গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে অভিযান চালিয়ে আট হাজার পঁাচটি ইয়াবা বড়ি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক মোহামঞ্চদ সোহেল ও সহকারী উপপরিদর্শক (এএসআই) অনিক বড়ুয়ার নেতৃত্বে সদর ইউনিয়নের মেৌলভীপাড়া গ্রামের বাসিন্দা আবদুল জব্বারের বাড়িতে ইয়াবা বড়ি মজুতের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির লোকজন কেৌশলে পালিয়ে যায়। বাড়ির পার্শ্ববর্তী একটি জরাজীর্ণ গোলাঘর থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় আট হাজার পঁাচটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।