টেকনাফে দেড় কেজি হেরোইন উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল শনিবার একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় দেড় কেজি হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, গতকাল সকালে উপজেলার হোয়াইক্ষ্যং এলাকায় একটি বাসে তল্লাশি চালানো হয়। এ সময় একটি ব্যাগ থেকে ওই হেরোইন উদ্ধার করা হয়।।