টেকনাফে ২৭ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গতকাল মঙ্গলবার সকালে একটি নৌকায় অভিযান চালিয়ে ২৭ হাজার ৬০০ ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।৪২ বিজিবি সূত্র জানায়, মিয়ানমার থেকে একটি নৌকায় ওই বড়ি পাচার করা হচ্ছিল। নৌকাটি সদর ইউনিয়নের নাজিরপাড়া-সংলগ্ন আড়াই নম্বর স্লুইসগেট এলাকায় এলে এটিতে তল্লাশি চালানো হয়। এ সময় ওই ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়। তাঁরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার নজির আহমদ (৩৫) ও লাল মিয়া (৩৮)। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।