কক্সবাজারের টেকনাফ উপজেলায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গতকাল বুধবার পৃথক অভিযান চালিয়ে ৪৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্র জানায়, উপজেলার শাহপরীর দ্বীপ এলাকা থেকে গতকাল ভোরে ৩৮ জন ও দমদমিয়া এলাকা থেকে দুজনকে আটক করা হয়। দুপুরে উনচিপ্রাং থেকে তিনজনকে আটক করা হয়।