আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন সংশোধনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ। তিনি বলেছেন, আইনে যে অসংগতি ছিল, তা এই সংশোধনীর মাধ্যমে দূর হয়েছে।যুক্তরাষ্ট্রে সফররত এরশাদ এক বিবৃতিতে এ কথা বলেছেন বলে তাঁর রাজনৈতিক ও প্রেস সচিব সুনীল শুভরায়ের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।বিবৃতিতে এরশাদ বলেন, ‘আমরা আইন ও বিচারব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল। মানবতাবিরোধী বিচারকে কেন্দ্র করে এই আইন সংশোধন হওয়ায় আমরা আশা করি, মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু ও ন্যায্য বিচার নিশ্চিত হবে।’শাহবাগে নতুন প্রজন্মের আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে এরশাদ বলেন, ‘এই আন্দোলন গণতান্ত্রিক আদর্শ বিকাশের ফসল। গণতান্ত্রিক ব্যবস্থায় প্রত্যেক নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকে।’