ট্রাকের চাপায় নৈশপ্রহরীর মৃত্যু

নাটোরে ট্রাকের চাপায় আলী হোসেন (৫০) নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় একটি পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয় লোকজন ট্রাকসহ এর চালককে আটক করে পুলিশে দেয়। নিহত আলী হোসেন সদর উপজেলার বেজপাড়া আমহাটি গ্রামের মোহম্মদ হোসেনের ছেলে।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম ও স্থানীয় লোকজন বলেন, আলী হোসেন এলাকায় নৈশপ্রহরীর দায়িত্ব পালন শেষে সকালে সড়ক পার হতে গেলে রাজশাহী থেকে বনপাড়াগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়।