ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের চাপায় একটি মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। গত সোমবার রাতে দিকে বগুড়া-নওগাঁ সড়কে উপজেলার বাগদুবড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রাত ১০টার দিকে ওই এলাকায় একটি ট্রাক একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী আবু সালেক (৪০) ও খলিলুর রহমান (৪৫) মারা যান। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর আরোহীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।