চট্টগ্রাম নগরের টাইগার পাস মোড়ে ট্রাকের ধাক্কায় নুরুল আমিন (২৫) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত সোমবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।নুরুল আমিন ফিরিঙ্গিবাজার দাম্মা পুকুর পাড় এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি নুরুল আমিন নগরের পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।