ট্রাকে লোক এনে দোকান বাড়িঘরে হামলা

ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জ বাজারে স্থানীয় শামীম নামের এক দুর্বৃত্ত অর্ধশতাধিক লোক নিয়ে একটি বেকারি কারখানাসহ চারটি দোকান, বসতবাড়ির চারটি ঘরে ভাঙচুর ও লুটতরাজ চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্তরা প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট হয়েছে বলে দাবি করছে।স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার শামীম একটি ট্রাক ও ১০-১২টি মোটরসাইকেলে অর্ধশতাধিক লোক নিয়ে পালামগঞ্জ বাজারের ছালেহা বেগমের বাড়ির পাশে যান। সেখানে তাঁরা বাড়ির সঙ্গে (সামনে) একটি বেকারি কারখানা (বাংলাদেশ বেকারি), চারটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।দোহার থানার উপপরিদর্শক সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।