ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া সড়কের বাগেরহাট এলাকায় একটি ইজিবাইককে পেছন থেকে একটি ট্রাক্টর চাপা দিলে ইজিবাইকের যাত্রী হজরত আলী (৩৬) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ইজিবাইকের আরও পাঁচ যাত্রী। গতকাল বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও-গড়েয়া সড়কের বাগেরহাট এলাকায় গতকাল বেলা ১১টার দিকে যাত্রীবাহী ইজিবাইকটিকে একটি ট্রাক্টর চাপা দেয়। ট্রাক্টরের চাপায় ইজিবাইকের যাত্রী সদর উপজেলার কাশিকাগাঁও শাহাপাড়ার ইব্রাহীম আলীর ছেলে হজরত আলী ঘটনাস্থলেই মারা যান।