ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ে কর্তৃপক্ষ ১৯ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে। রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিএম) সরদার সাহাদাত আলী প্রথম আলোকে বলেন, ‘আগামী ২ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা ঈদের পাঁচ দিন আগের অগ্রিম টিকিট বিক্রি শুরু করব। ১৯ আগস্ট থেকে আমাদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।’