পাবনার ভাঙ্গুড়া স্টেশনের অদূরে ২৪ নম্বর কৈডাঙ্গা রেলসেতুর গাডারের (খাঁচার) ধাক্কায় বৃহস্পতিবার রাত আটটার দিকে কাওছার নামের এক যুবক ও অজ্ঞাতনামা দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।কাওছার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের আমির আলীর ছেলে। আহতরা হলেন নয়ন, সানি ও সোহেল। তাদের বাড়ি পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেহ মোহামঞ্চদপুর গ্রামে।