সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চরঘাটিনা লেভেল ক্রসিংয়ে গতকাল শনিবার ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা খাদে পড়ে যায়। এতে অটোরিকশার চালক নারায়ণ সরকার গুরুতর আহত হন। তাঁর বাড়ি উল্লাপাড়ার এনায়েতপুর গ্রামে। তাঁকে উল্লাপাড়া ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অটোরিকশাটি উল্লাপাড়া থেকে সলপ যাচ্ছিল।