নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ওই পথে ঢাকাগামী সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ষষ্ঠ দিনের কর্মসূচি হিসেবে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে স্টেশনের প্ল্যাটফর্মে এ কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা জানান, এ স্টেশনের ওপর দিয়ে ঢাকাগামী পাঁচটি আন্তনগর ট্রেন চলাচল করলেও মাত্র একটি ছাড়া অন্যগুলোর বিরতি নেই। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বলেন, এ স্টেশনে ঢাকাগামী সব আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হলে আত্রাই, রানীনগর, বাগমারা, নলডাঙ্গা ও সিংড়া উপজেলাসহ আশপাশের উপজেলার মানুষের অনেক সুবিধা হবে।