ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ধামাইলে গতকাল বুধবার ট্রেনে কাটা পড়ে কামাল হোসেন (৪৫) নামের এক মানবাধিকারকর্মীর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি উপজেলার সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কামাল আইনজীবী ও মানবাধিকারকর্মী হিসেবে কাজ করতেন। ভোর ছয়টার দিকে নিজ বাড়ি থেকে রেললাইন ধরে গফরগাঁও বাজারে যাওয়ার পথে ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।