ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

নাটোরের লালপুর উপজেলার ডহরশৈলা এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি (৪০) মারা গেছেন। গতকাল সোমবার সকালে আজিমনগর-ঈশ্বরদীর মাঝামাঝি ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পকেটে মাদারীপুর সদর থানার কবিরাজপুর গ্রামের নাম লেখা একটি চিরকুট পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।