ট্রেনে কাটা পড়ে নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে আবু জাফর ওরফে গিয়াস (৩০) নামের এক যুবক মারা গেছেন। গত সোমবার গভীর রাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এ ঘটনা ঘটে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গিয়াস মদ্যপ অবস্থায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।