সীতাকুণ্ডের ছোটকুমিরা ঢালারমুখ এলাকায় ট্রেনে কাটা পড়ে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর উপজেলার কুমিরা ইউনিয়নের কাজিপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইয়াছিন ফারুক প্রথম আলোকে বলেন, ‘নিহত হওয়ার বিষয়টি শুনেছি। পুলিশ পাঠানো হয়েছে।’