কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে আজিজুল ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার খুলনা থেকে রাজবাড়ীগামী নকশী কাঁথা মেইল ট্রেনটি সকাল ১০টায় কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুষ্টিয়া শহরের কালীশংকরপুর এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক আজিজুল চলন্ত ট্রেন থেকে পা পিছলে রেললাইনের ওপর পড়ে যান। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। কুষ্টিয়া মডেল থানা ও পোড়াদহ জিআরপি থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।