ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) দুটি কক্ষ একটি অনলাইন নিউজপোর্টালকে তাঁদের কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ‘ডিইউ টাইমজ’ নামের এই অনলাইন পোর্টালটি চালান বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী৷
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষার্থীদের কার্যক্রমকে উৎসাহিত করার জন্য সাময়িকভাবে তাঁদেরকে কক্ষ দুটি বরাদ্দ দেওয়া হয়েছে৷
প্রসঙ্গত, ১৯৯০ সালের ৬ জুনের পর ডাকসু নির্বাচন না হওয়ায় বর্তমানে পদাধিকারবলে উপাচার্য ডাকসুর সভাপতি।