ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের আন্দারকোঠা গ্রামের আইয়ুব শিকদারের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে। বাধা দিতে গেলে ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে আইয়ুবের স্ত্রী ও দুই ছেলেকে জখম করে। আহত ব্যক্তিদের নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি