দিনাজপুরের নবাবগঞ্জ থানার পুলিশ গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চড়ারহাট গুনবিহার গ্রাম থেকে বেলাল হোসেন (৩০) নামের এক তরুণকে আটক করেছে। বেলাল হোসেন ওই গ্রামের মো. ছবেদ আলী মণ্ডলের ছেলে। থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, দুপুরে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল বেলালকে নিজ বাড়ি থেকে আটক করে। তিনি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। ইদানীং তাঁর নেতৃত্বে নবাবগঞ্জসহ পার্শ্ববর্তী বিরামপুর ও হাকিমপুরে বেশ কয়েকটি ডাকাতি সংঘটিত হয়েছে। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি