ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে টাস্কফোর্স গঠন

২০২১ সালের মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত একটি গেজেটে এ কথা জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তির বিকাশ ঘটাতে প্রয়োজনীয় পরামর্শ, নির্দেশনা ও মাঠপর্যায়ে পরিকল্পনা বাস্তবায়নে তদারক করবে এই কমিটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই টাস্কফোর্সে মন্ত্রী, সচিব ও বিশেষজ্ঞসহ ২৩ জন সদস্য রয়েছেন। বিজ্ঞান ও তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে টাস্কফোর্সের সদস্যসচিব করা হয়েছে।