সংক্ষেপ

ডিন নির্বাচন আজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০টি অনুষদের ডিন নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ নির্বাচনের ভোট গ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক নূর-ই-ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।